স্ত্রীর সঙ্গে ঝগড়ায় দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা বাবার | আই নিউজ বিডি

স্ত্রীর সঙ্গে ঝগড়ায় দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা বাবার

পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। বাবার হাতেই খুন হওয়া মুহাদ্দিস ও তুলনার মরদেহ উদ্ধারের পর অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
স্ত্রীর সঙ্গে ঝগড়ায় দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা বাবার
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল মিয়ার (৩০) বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে এবং পৃথক দুটি স্থান থেকে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নিহতরা হলো, উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার থেকে মুহাদ্দিস ও তুলনা নিখোঁজ ছিল নিখোঁজ হওয়ার পর তাদের বাবা কামরুল মিয়া স্থানীয়দের জানান যে শিশুরা নিখোঁজ হয়েছে এবং তিনি তাদের খুঁজে পাচ্ছেন না এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন তবে কামরুলের কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়

মঙ্গলবার গ্রামবাসী কামরুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে বুধবার সকালে তিনি সন্তানদের বিষয়ে জানাবেন পরে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কামরুল মিয়া তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দিরাই-সিলেট সড়কের মদনপুর এলাকায় দেখার হাওর ও জাউয়া এলাকা সংলগ্ন হওরে পৃথকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করে

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবা কামরুল মিয়াকে আটক করা হয়েছে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর সঙ্গে মায়ের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার জেরে এই ক্ষোভের বশবর্তী হয়ে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার ঘটনা ঘটেছে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Преступление মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Преступление কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Преступление আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Преступление থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ Преступление সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 99 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি Преступление কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views