সৌদি রোশন লিগের উদ্বোধনী সপ্তাহে আল হিলালের জার্সিতে সব আলো নিজের করে নিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যালকম ডি অলিভেইরা আল ফয়সালির বিপক্ষে মাঠে নেমে শুরুতেই নিজের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ ও সংবাদমাধ্যমের মূল আকর্ষণে পরিণত হন তিনি
ম্যাচের ২৬তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান তারকা প্রতিপক্ষের পেনাল্টি বক্সের ভেতর চমৎকার ক্ষিপ্রতায় জায়গা তৈরি করে ডান পায়ের জোরালো ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি তার এই দৃষ্টিনন্দন গোল উপস্থিত দর্শকদের মুগ্ধ করে
ম্যালকমের এই গোলের পেছনে ছিল বিশেষ এক বার্তা চলতি গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে আল হিলাল থেকে তার সম্ভাব্য প্রস্থান নিয়ে যখন নানা জল্পনা-কল্পনা তুঙ্গে, ঠিক তখনই নিজের দক্ষতার জানান দিলেন তিনি বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এটি আল হিলালের জার্সিতে তার শেষ ম্যাচ হতে পারে এবং গোল উদযাপনের মাধ্যমে তিনি সমর্থকদের উদ্দেশেও কিছু বার্তা দেন
উল্লেখ্য, ২০২৩ সালের গ্রীষ্মে রাশিয়ান ক্লাব জেনিত থেকে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন ম্যালকম তখন অন্যান্য ক্লাবে যাওয়ার আলোচনা থাকলেও তিনি আল হিলালকেই বেছে নেন এবার ক্লাব ছাড়ার প্রবল গুঞ্জনের রাতেও নিজের জাত চিনিয়ে অনন্য এক মুহূর্ত উপহার দিলেন এই উইঙ্গার
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0