প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রীর..
প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রীর..
ছবি: সংগৃহীত
স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। নির্দেশ অমান্য করলে এমপিও বন্ধসহ স্কুলের উন্নয়নে বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই নির্দেশনা শিক্ষকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দি..

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো শিক্ষক যদি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ান, তাহলে তার এমপিও (মাসিক সরকারি অনুদান) বন্ধ করে দেওয়া হবে শুধু তাই নয়, যে সকল স্কুলে এমন ঘটনা ঘটবে, সেই সকল স্কুলের উন্নয়নেও কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না

শনিবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করাতে হবে প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে পারে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, যাতে কেউ কোনো কথা বলতে না পারে বর্তমান সরকার সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে যা কিছু প্রয়োজন, তা করার ব্যাপারে বদ্ধপরিকর

এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

Keine Kommentare gefunden


News Card Generator