মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে মাদকবিরোধী সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ৫ নম্বর ওয়ার্ডের সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার ওসি সোহেল রানা।
ওসি সোহেল রানা বলেন, মাদক পরিবার ও সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ চৌমুহনী ইউনিয়নকে মাদকমুক্ত করতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হামিদুর রহমান।
মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ, সামাজিক প্রতিরোধের আহ্বান | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাধবপুরে মাদকবিরোধী সমাবেশ, সামাজিক প্রতিরোধের আহ্বান
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet