মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলারঝিরি ইউনুছ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত নুর মোহাম্মদ (১৯) স্থানীয় আবুল বশরের ছেলে। পরিবারের লোকজন জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। সংসারের আর্থিক সংকটের কারণে মা জহুরা খাতুন প্রায়ই দুশ্চিন্তা করতেন। আজ দুপুরে এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে অভিমানে নুর মোহাম্মদ বিষপান করেন।
পরে দুপুর ১টা ৩০ মিনিটে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট