ঠাকুরগাঁওয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও গ্রেফতার ১ | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও গ্রেফতার ১
Eidok-এ শেয়ার
ঠাকুরগাঁওয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও গ্রেফতার ১
ছবি: সংগৃহীত



ঠাকুরগাঁওয়ের হরিপুরে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিল ও এসকাফসহ মোঃ দুলবাহার (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে হরিপুর থানাধীন জীবনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত দুলবাহার ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দুলবাহারের বাড়িতে অভিযান চালায়। পরে তার শয়নকক্ষ তল্লাশি করে কোডেইনসমৃদ্ধ ১৯৩ বোতল ফেনসিবিল এবং ২০ বোতল এসকাফ (মোট ২১৩ বোতল মাদক) উদ্ধার করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ বাড়িতে মজুদ রাখার দায়ে ঘটনাস্থল থেকেই দুলবাহারকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ এর পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী  বলেন , গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন , মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান অব্যাহত থাকবে।

Comments 0

No comments found

Related News Articles

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা District News আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 71 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত District News সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 29 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন District News চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 53 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন District News দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস District News গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 40 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন District News বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 104 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি District News মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 79 Views