গ্যাসের দাবিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশাচালকদের সড়ক অবরোধভ | আই নিউজ বিডি

চট্টগ্রাম

গ্যাসের দাবিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশাচালকদের সড়ক অবরোধভ

****
Eidok-এ শেয়ার
গ্যাসের দাবিতে চট্টগ্রামে সিএনজি অটোরিকশাচালকদের সড়ক অবরোধভ
ছবি: সংগৃহীত

দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে চালকরা সড়কে অবস্থান নেওয়ায় মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট চলছে। কেউ কেউ ২৪ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি। এতে গাড়ি চালাতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে, অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।

ষোলশহরের একটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই।

এদিকে অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে।

চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা না করা হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।

#চট্টগ্রাম #সিএনজি #গ্যাসসংকট #সড়কঅবরোধ #চট্টগ্রামনিউজ #BreakingNews #CNG

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 16 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 76 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 74 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Khác গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Khác ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 116 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Khác সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views