দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে চালকরা সড়কে অবস্থান নেওয়ায় মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
চালকদের অভিযোগ, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট চলছে। কেউ কেউ ২৪ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি। এতে গাড়ি চালাতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে, অথচ গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।
ষোলশহরের একটি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই।
এদিকে অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছে।
চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা না করা হলে তাদের দুর্ভোগ আরও বাড়বে।
#চট্টগ্রাম #সিএনজি #গ্যাসসংকট #সড়কঅবরোধ #চট্টগ্রামনিউজ #BreakingNews #CNG
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0