বড় ভাই না বলায় শ্বাসনালি কেটে হামলার ঘটনায় আটক ২

কুসুমবাগে পূর্ববিরোধের জেরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমদের গলা ও শ্বাসনালিতে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত হাসান ঢাকায় চিকিৎসাধীন। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।..
اشتراک‌گذاری در Eidok
বড় ভাই না বলায় শ্বাসনালি কেটে হামলার ঘটনায় আটক ২
عکس: گردآوری‌شده

মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় পূর্ববিরোধের জেরে হাসান আহমদ (১৫) নামে এক শিক্ষার্থীর গলা ও শ্বাসনালিতে ছুরি দিয়ে আঘাত করেছে একদল কিশোর। গুরুতর আহত হাসানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

গত বুধবার (১২ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত হাসান মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের গয়ঘর এলাকার মিন্টু মিয়ার ছেলে। সে শহরের টাউন কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান,প্রতিদিনের মতো শহর থেকে বাড়ি ফেরার পথে কুসুমবাগ এলাকায় হাসানের পথরোধ করে একই এলাকার চার কিশোর। ‘বড় ভাই’ বলে সম্বোধন করা নিয়ে তাদের সঙ্গে হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোররা তার ওপর হামলা চালায়। এ সময় চাকু দিয়ে তার গলা ও শ্বাসনালিতে আঘাত করা হয়। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।

হামলায় হাসানের প্রস্রাবের নালি ছিঁড়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া নাক ও মুখে গুরুতর আঘাত এবং বুকের পাঁজরে আঘাত লাগে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসানের পরিবারের অভিযোগ,একই এলাকার ছানি,তাওহিদ ও রনির সঙ্গে তার পূর্ববিরোধ ছিল। ছানি তাকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করার জন্য চাপ দিত। এ নিয়ে বিরোধের জেরে হাসানকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। পরিবারের দাবি,ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। অভিযুক্ত কিশোররা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয় বলেও অভিযোগ করেন তারা।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন,পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা جرم রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 12 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ جرم সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 47 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা جرم গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 88 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য جرم কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক جرم চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী جرم সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 105 Views