গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে কট | আই নিউজ বিডি

গাইবান্ধা

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে কট

গ্রেপ্তার এড়াতে দিনাজপুর শহরে বোনের বাড়ীতে আত্বগোপন করেছিলেন গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীর। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়তে হয়েছে পুলিশের হাতে। গ্রেপ্তার দেখানো..
Eidok-এ শেয়ার
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবীর দিনাজপুরে কট
ছবি: সংগৃহীত
 
নিজস্ব প্রতিনিধি > গ্রেপ্তার এড়াতে দিনাজপুর শহরে বোনের বাড়ীতে আত্বগোপন করেছিলেন গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবীর। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। আজ ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে পুলিশের খাচায় বন্ধী হতে হয়েছে তাকে। গ্রেপ্তার দেখানো হয়েছে জুলাই শিক্ষার্থী আন্দোলনে গাইবান্ধায় সংঘটিত ২টি সহিংস মামলায়।
তার বোন আফরোজা পারভীন কবীর সরকারি কলেজের শিক্ষিকা। ভগ্নিপতি অধ্যাপক আলতাফ হোসেন ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। 
অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্ মিডিয়া ফোকাল পয়েন্ট) আনোয়ার হোসেন জানান, গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর শহরের ঈদগা আবাসিক এলাকায় বসবাসকারি তার বোন আফরোজা পারভীন কবীরের বাড়ীতে আত্বগোপনে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার রাতে নিজে অভিযান চালিয়ে তাকে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। পরে তাকে ডিবি কার্যালয় থেকে কোতয়ালী থানায় তুলে দেওয়া হয়। এব্যাপারে ১৬ এপ্রিল বুধবার সকালে প্রেস ব্রিফিং দেবেন পৃলিশ সুপার।
 
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা সদর ২ আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে মহাজোট এবং দলীয় প্রার্থীকে পরাজিত করে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন শাহ সারোয়ার কবীর। তিনি আওয়ামী লীগের গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।  এছাড়াও এমপি পদে নির্বাচন করতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
জুলাই বিপ্লবে দলীয় সরকারের পতনের সাথে সাথে এমপি পদ হারাতে হয়েছে তাকে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন দমনে গাইবান্ধায় সংঘটিত সহিংসতায় জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দ্বায়ের হয়েছে।
কোতোয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।

###

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন রাজনীতি আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 49 ভিউ কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ রাজনীতি কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 ভিউ যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতি যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 84 ভিউ কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট রাজনীতি কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 99 ভিউ ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির রাজনীতি ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 102 ভিউ গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী রাজনীতি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 108 ভিউ নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের রাজনীতি নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 ভিউ