আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১
আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১
ছবি: সংগৃহীত
আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলি উদ্ধার, অস্ত্রসহ আটক ১

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধারসহ মাংরুম মুরুং (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গুলির পরিমাণ বিপুল হওয়ায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ আগস্ট)গভীর রাতে আলীকদম-থানচি সড়কের ১ কিলো এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক মাংরুম মুরুং আলীকদম উপজেলার লংধং পাড়ার চাইং হং মুরুংয়ের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর আলীকদম জোনের টহল দল এবং আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালামের নেতৃত্বাধীন পুলিশের মোবাইল টিম। অভিযানের একপর্যায়ে মাংরুম মুরুংকে আটক করার পর তার কাছ থেকে ৩৩৯ রাউন্ড গুলি পাওয়া যায়।

উদ্ধারকৃত গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে আটক ব্যক্তিসহ আলামত আলীকদম থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে লিখিত এজাহার দাখিলের পর আলীকদম থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি ১২ আগস্ট ২০২৬ তারিখে ০২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।

আলীকদম থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমজাদ হোসেন বলেন, ৩৯ রাউন্ড গুলিসহ মাংরুম মুরুংকে আটক করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলা রুজুর পর বুধবার সকাল ৭টার দিকে আটককৃতকে পুলিশ পাহারায় বান্দরবান সদর আদালতে সোপর্দের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সর্বশেষ এ অভিযানে বিপুলসংখ্যক গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্রের উৎস ও এগুলো কোথায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator