এলএনজি টার্মিনালে সমস্যার কারণে বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে নোয়াখালীতে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সংকটে পড়েছেন প্রায় ২৯ হাজার ৩৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং জেলার ৭টি সিএনজি স্টেশন।
গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। হোটেল-রেস্তোরাঁগুলোও পড়েছে বিপাকে। অনেক প্রতিষ্ঠান বাধ্য হয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালাচ্ছে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ফেনী গ্রিডের প্রধান লাইন দিয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়।
গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।
#নোয়াখালী #গ্যাসসংকট #গ্যাসসরবরাহ #এলএনজি #বাংলাদেশ #BreakingNews
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0