বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের ১০ তলা ভবনের সামনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী, বিচারক ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ ও বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্ফোরিত বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিস্ফোরণের কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
#বরিশাল #বোমাবিস্ফোরণ #আদালত #ব্রেকিংনিউজ #বাংলাদেশ
「Eye News BD」アプリ
コメント 0