আমিনবাজারে ডেঙ্গু প্রতিরোধে ৯টি ফগার মেশিন বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে সাভারের আমিনবাজারে ব্যক্তিগত উদ্যোগে ৯টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্র..
اشتراک‌گذاری در Eidok
আমিনবাজারে ডেঙ্গু প্রতিরোধে ৯টি ফগার মেশিন বিতরণ
عکس: گردآوری‌شده

ডেঙ্গু প্রতিরোধে আমিনবাজারের ৯ ওয়ার্ডে ৯টি ফগার মেশিন বিতরন

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করতে সাভারের আমিনবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আমজাদ হোসেন ব্যক্তিগত উদ্যোগে এসব ফগার মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার (১১ আগস্ট) আমিনবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংশ্লিষ্টদের হাতে একটি করে ফগার মেশিন তুলে দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোক্তা আলহাজ্ব মো. আমজাদ হোসেন বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা। এর বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আমিনবাজারের প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চালানোর লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে ফগার মেশিনগুলো বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে মশার উপদ্রব বেড়ে যায়। এমন পরিস্থিতিতে প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিন সরবরাহ করায় মশক নিধন কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে বলে তারা আশা করছেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি এলাকাবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ اخبار منطقه বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* اخبار منطقه বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 54 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী اخبار منطقه ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 30 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা اخبار منطقه জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 29 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন اخبار منطقه ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি اخبار منطقه কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। اخبار منطقه চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views