নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল… | আই নিউজ বিডি

নীলফামারী

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে  নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে
 নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান..
Eidok-এ শেয়ার
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে  নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে
 নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
নীলফামারী প্রতিনিধি
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রি পেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতেবিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। 
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যম বিদ্যুৎ মন্ত্রী বরাবরে ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভ্যাটের রেট কমানোর দাবি জানানো হয়। 
এরআগে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। 
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রমুখ। 
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলার সর্বস্তরের মানুষ। বিদ্যুতের অভাবে মানুষজন কষ্ট পাচ্ছেন। দিনে রাতে সমানতালে চলছে লোডশেডিং।  তার ওপর বিদ্যুতের প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। যদি আমাদের দাবী পূরণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
পরে আন্দোলনকারীরা বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে দেয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

 

 

 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 15 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 60 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 309 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ضلع کی خبریں ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 Views মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী ضلع کی خبریں মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 71 Views