নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল… | আই নিউজ বিডি

নীলফামারী

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে  নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে
 নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান..
Eidok-এ শেয়ার
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে  নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
ছবি: সংগৃহীত

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ ৫ দফা দাবিতে
 নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
নীলফামারী প্রতিনিধি
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রি পেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতেবিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। 
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যম বিদ্যুৎ মন্ত্রী বরাবরে ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ডিমান্ড চার্জ বাতিল, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভ্যাটের রেট কমানোর দাবি জানানো হয়। 
এরআগে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। 
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি আলিফ সিদ্দিকী প্রমুখ। 
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জেলার সর্বস্তরের মানুষ। বিদ্যুতের অভাবে মানুষজন কষ্ট পাচ্ছেন। দিনে রাতে সমানতালে চলছে লোডশেডিং।  তার ওপর বিদ্যুতের প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। মিটারের ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। যদি আমাদের দাবী পূরণ করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’
পরে আন্দোলনকারীরা বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবরে দেয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

 

 

 

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা İlçe Haberleri আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দেয় দূর্বৃত্তরা 44 Views সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত İlçe Haberleri সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত 25 Views চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন İlçe Haberleri চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসার তিন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ: অনুসন্ধানে প্রশাসন 52 Views দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন İlçe Haberleri দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 41 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস İlçe Haberleri গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 39 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন İlçe Haberleri বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 103 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি İlçe Haberleri মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views