ঘুণ পোকার গুঁড়ো: পিরোজপুরে ১৬ ঘণ্টায় ইসমাইল হত্যা রহস্য উন্মোচন | আই নিউজ বিডি

পিরোজপুর

ঘুণ পোকার গুঁড়ো: পিরোজপুরে ১৬ ঘণ্টায় ইসমাইল হত্যা রহস্য উন্মোচন

পিরোজপুরে মো. ইসমাইল শরীফ (৬০) হত্যাকাণ্ডের ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে পুলিশ। লাশের গায়ে লেগে থাকা 'ঘুণ পোকার গুঁড়ো' এবং রক্তের দাগই এই ক্লুলেস হত্যাকাণ্ডের জট খুলতে সাহায্য করেছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।..
Partilhar no Eidok
ঘুণ পোকার গুঁড়ো: পিরোজপুরে ১৬ ঘণ্টায় ইসমাইল হত্যা রহস্য উন্মোচন
Foto: arquivo

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা এলাকায় মো. ইসমাইল শরীফ (৬০) হত্যাকাণ্ডের মাত্র ১৬ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ গত শনিবার ইসমাইল শরীফের লাশ উদ্ধারের পর পুলিশ তার লাশের গায়ে লেগে থাকা 'ঘুণ পোকার গুঁড়ো' এবং রক্তের দাগকে সূত্র ধরে তদন্ত শুরু করে এই সূত্র ধরেই পুলিশ ঘটনার মূল রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে

পুলিশি তদন্তে জানা গেছে, ইসমাইল শরীফকে তার নিজের বসতঘরেই কুপিয়ে হত্যা করা হয়েছে এরপর হত্যার ঘটনা আড়াল করার জন্য লাশটি স্থানীয় কঁচা নদীর বেড়িবাঁধ এলাকায় ফেলে রাখা হয় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, বিশেষ করে ডান কানের আঘাতের রক্তের সঙ্গে ঘুণ পোকার গুঁড়ো লেগে থাকার বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

এই ঘটনায় নিহতের ছোট ভাই জয়নাল শরীফ বাদী হয়ে নিহতের স্ত্রী শেফালী বেগম এবং তিন ছেলে রুবেল শরীফ, রুমান শরীফ ও রাসেল শরীফকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন পুলিশ তাদের সকলকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা কুঠারসহ গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, মরদেহ উদ্ধারের পর এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড মনে হলেও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে হত্যাকাণ্ডটি ইসমাইল শরীফের নিজের ঘরেই ঘটেছে নিহতের ছোট ছেলে রাসেলের স্বীকারোক্তির ভিত্তিতে বারান্দার খাটের নিচ থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা কুঠার উদ্ধার করা হয় দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে

Comentários 0

Nenhum comentário encontrado