প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।..
Dela på Eidok
প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ গয়েশ্বর চন্দ্র রায়
Foto: arkiv

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ও সহায়তা প্রান্তিক জনগণের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকালে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাটিউশাস রিলিফ (জিআর)-এর আওতায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক এবং ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বজনপ্রীতি মুক্ত ও স্বচ্ছ তালিকা প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, "আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে, সার্বিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান— স্বজনপ্রীতি বা আত্মীয়-স্বজনকে প্রাধান্য না দিয়ে যিনি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, তাকে যেন সহায়তা দেওয়া হয়। অর্থাৎ যার প্রয়োজন সে যেন পায়, আর যার প্রয়োজন নেই তার পাওয়ার দরকার নেই।"
পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি স্থানীয় জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক ও গাছের চারা তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Övrig নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Övrig নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Övrig সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Övrig সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Övrig শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Övrig গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Övrig ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views