ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির নতুন মহাসচিব কি রুহুল কবির রিজভী? | আই নিউজ বিডি

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির নতুন মহাসচিব কি রুহুল কবির রিজভী?

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘিরে জোর আলোচনার মধ্যেই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? দলের ভেতরে-বাইরে এখন একটাই নাম—রুহুল কবির রিজভী। কিন্তু বাস্তবে কী ঘটছে?..
I-share sa Eidok
ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির নতুন মহাসচিব কি রুহুল কবির রিজভী?
Larawan: kuha mula sa arkibo

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র চর্চা চলছে তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে দলীয় সব পদ থেকে পদত্যাগ করবেন এই পরিস্থিতিতে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছে এমন আলোচনায় বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা রুহুল কবির রিজভী বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন তবে মহাসচিব পদের আলোচনা প্রসঙ্গে রিজভী জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই তিনি দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশে আনুগত্য বজায় রেখে কাজ করে যাচ্ছেন এবং মূল্যায়নের বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের ওপরই ছেড়ে দিয়েছেন অন্যদিকে, মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে

সরকার গঠনের প্রাথমিক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম মহাসচিব পদের দৌড়ে থাকলেও, তাঁরা বর্তমানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফলে সাংগঠনিক কাজে ফুলটাইম নিবেদিত ও মাঠপর্যায়ের পরিচিত মুখ হিসেবে রিজভীর নামই শীর্ষে আসছে দলীয় নিয়ম অনুযায়ী, প্রথমে তাঁকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক সংকটে নয়াপল্টন কার্যালয়ে টানা ৭৮৭ দিন অবস্থান করে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যক্রম সচল রেখেছিলেন

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা রিজভী আহমেদ ১৯৮৯ সালে রাকসুর ভিপি এবং ১৯৯২ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হওয়া এই নেতা রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে আড়াই শতাধিক মামলা রয়েছে দলের সংকটকালে কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ কিংবা ঝটিকা মিছিলের মাধ্যমে রাজপথে সক্রিয় থেকে তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থা অর্জন করেছেন ফলে মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে তাঁকেই এখন দলের মূল কাণ্ডারি মনে করছেন বিএনপির নীতিনির্ধারক ও সমর্থকরা

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Pulitika নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Pulitika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 81 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Pulitika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Pulitika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 57 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Pulitika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 55 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Pulitika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Pulitika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views