ঢাকা

ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে 'বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬' জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।..
اشتراک‌گذاری در Eidok
ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা
عکس: گردآوری‌شده

শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে 'বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬' জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল ১০ টায়  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন তৈরি করতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপসংস্কৃতি ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ এরশাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ।
প্রতিযোগিতার বিষয়বস্তুর ওপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে ড্যাফোডিলস্ হাই স্কুলের ক্ষুদে বিতার্কিকরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী বিজয়ী দল, শ্রেষ্ঠ বিতার্কিক এবং রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views