মাধবপুরে বালু লুটে ‘অ্যাকশন’, ধ্বংস ড্রেজার-পাইপলাইন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে বালু লুটে ‘অ্যাকশন’, ধ্বংস ড্রেজার-পাইপলাইন

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বালু লুটে ‘অ্যাকশন’, ধ্বংস ড্রেজার-পাইপলাইন
মাধবপুরে বালু লুটে ‘অ্যাকশন’, ধ্বংস ড্রেজার-পাইপলাইন
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপলাইন ধ্বংস করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Комментариев нет


News Card Generator