অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার | আই নিউজ বিডি

অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

অনিক ইসলাম নারায়ণগঞ্জ avatar   
অনিক ইসলাম নারায়ণগঞ্জ
অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার
অটোরিক্সা চালক হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী এলাকার অটোরিক্সা চালক ওয়ালি উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।..

 রোববার বিকেলে সাইনবোর্ড এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, গত ৫ জুলাই যাত্রীবেশে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে চালক ওয়ালি উল্লাহকে ভাড়া করে আড়াইহাজার নিয়ে তাকে হত্যা করে ডোবায় ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে বাসায় না ফেরায় নিহতের বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিহতের মরদেহ উদ্ধার হলে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। এ ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে তথ্যপ্রযুক্তি সহায়তায় অটোরিক্সা ভাড়া নেয়া দুই যাত্রীকে সনাক্ত করে সোনারগাঁয়ের বারদী আলমদী এলাকা থেকে আব্দুল লতিফের ছেলে আওলাদ হোসেন ও তার দেয়া তথ্য মতে অপর আসামী শাহিনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকার করে অটোরিক্সা ছিনতাইয়ের পর তারা ওয়ালি উল্লাহকে হত্যা করে। ছিনতাই  চক্রের সাথে ৬/৭ জন জড়িত আছে বলেও তারা জানান। ছিনতাইকৃত অটোরিক্সাটি মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করে এবং আসামী শাহিনের বাড়ি থেকে মোবাইল ফোন উদ্ধার করে।

Aucun commentaire trouvé


News Card Generator