ঝিনাইদহের কালীগঞ্জ থানার বহু বিতর্কিত ও সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান স্বাক্ষরিত এক আদেশে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় আদেশে অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়ে কালীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে ঝিনাইদহ পুলিশ লাইনের ওআর কবির হোসেনকে পদায়ন করা হয়েছে এছাড়া ঝিনাইদহ সদর সার্কেলে সংযুক্ত মো. জুলফিকার আলীকে হরিণাকুণ্ডু থানার ওসি পদে বদলি করা হয়েছে
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এই রদবদলকে ‘নিয়মিত পোস্টিং’ বলে দাবি করলেও পুলিশি সূত্র জানিয়েছে, সাধারণত প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে সাময়িকভাবে কোনো কর্মকর্তাকে ওআর (অফিস রিজার্ভ)-এ যুক্ত করা হয় দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকা কালীগঞ্জের স্থানীয় বাসিন্দারা এই প্রত্যাহারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া জানান স্থানীয়দের ভাষ্যমতে, এমন অযোগ্য ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইতিপূর্বে এলাকায় দেখা যায়নি, যিনি বাহিনীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছেন
প্রত্যাহার হওয়া ওসি জেল্লাল হোসেনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ রয়েছে গত ১৭ জুলাই কালীগঞ্জ থানায় তাঁর সামনেই সন্ত্রাসীরা দুই সাংবাদিকের ওপর হামলা চালালে তিনি হামলাকারীদের নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করেন এবং এজাহার দেওয়ার ১০ ঘণ্টা পর মামলা রেকর্ড করেন এছাড়া গত ১১ জুন বালিয়াডাঙ্গা এলাকা থেকে আটক এক ব্যক্তির কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হলেও তাকে ১০ পিস দিয়ে আদালতে পাঠানো হয় এবং তাঁর ২টি স্মার্টফোন গায়েবের চেষ্টা চালানো হয় পরবর্তীতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয় এবং ফোন দুটি ফেরত দেওয়া হয় এমনকি আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রথমে ১ নম্বর আসামি করার কথা বললেও পরে ৯ নম্বর আসামি হিসেবে মামলা রেকর্ড করেন এই কর্মকর্তা
২০২৫ সালের ৮ ডিসেম্বর কালীগঞ্জ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং চুরি-ডাকাতিসহ মাদকের বিস্তার বাড়ে শহরের আড়পাড়া এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসিক ৬০ হাজার টাকা মাসোহারা নেওয়ার অভিযোগসহ পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী নিজেরা মাদকবিরোধী অভিযানে নামেন এর আগে যশোরের চৌগাছা থানায় দায়িত্বে থাকাকালেও এক রাজনৈতিক নেতার সঙ্গে সখ্য গড়ে সালিশ বাণিজ্য করা এবং দলীয় প্রতীক সংবলিত চেয়ারে বসে ছবি তুলে বিতর্ক সৃষ্টি করেছিলেন তিনি
'আই নিউজ বিডি' অ্যাপ

Комментарии 0