রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে অভিন্ন প্রার্থী হিসেবে মনোনীত করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই সিদ্ধান্তের কথা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম জানান, বর্তমান দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে একজন অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য অভিভাবক প্রয়োজন কর্নেল (অব.) অলি আহমদ একজন প্রবীণ রাজনীতিবিদ এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ১১ দলীয় জোটের বিশ্বাস, বর্তমান রাজনৈতিক সংকট নিরসন এবং রাষ্ট্রীয় অভিভাবকত্ব প্রদানে তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও সংস্কার নিয়ে জোটের পর্যবেক্ষণ তুলে ধরেন নাহিদ ইসলাম তিনি বলেন, 'জুলাই সনদ' অনুযায়ী সংস্কারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের একটি নতুন ও কার্যকর পদ্ধতি তৈরি করার প্রস্তাব ছিল এতে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার সুযোগ তৈরি হতো তবে বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন না করায় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নতুন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের সেই সুযোগ তৈরি হয়নি
তিনি আরও উল্লেখ করেন, ১১ দলীয় জোটের প্রত্যাশা ছিল জাতীয় নির্বাচনের পর অর্জিত রাজনৈতিক ম্যান্ডেটের ভিত্তিতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে পরবর্তীতে সংস্কার পরিষদ গঠন করে একটি সংস্কারকৃত সংবিধানের অধীনে নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে দেশের সার্বিক স্বার্থে ১১ দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে এবং অভিন্ন প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের ওপর পূর্ণ আস্থা রাখছে
'Eye News BD' app
Comments 0