আগামী দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি | আই নিউজ বিডি

আগামী দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি

আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আগস্টে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউপি নির্বাচনে লড়ার বড় প্রস্তুতি নিচ্ছে দলটি।..
مشاركة على Eidok
আগামী দুই মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি
الصورة: مجمّعة

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী দুই মাসের মধ্যে দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে একক নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি চলতি আগস্ট মাসেই আরও ১০০টি উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থীর নাম প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শনিবার (৮ আগস্ট) জেলা ও মহানগর পর্যায়ের ৭৬টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই দীর্ঘ বৈঠক সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সারজিস আলম এসব পরিকল্পনার তথ্য নিশ্চিত করেন

সারজিস আলম জানান, এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে দেশের প্রতিটি জেলায় ‘সাংগঠনিক সমন্বয়’ সভা আয়োজন করা হবে এর পাশাপাশি স্থানীয় পর্যায়ে একক নির্বাচনের অংশ হিসেবে সেপ্টেম্বর মাস থেকে জেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদের জন্য প্রার্থী ঘোষণা কার্যক্রম শুরু করবে দলটি

দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই বৈঠকে দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা, ইউনিট পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এনসিপির সাংগঠনিক পরিধি আরও বিস্তৃত করে দ্রুত সময়ের মধ্যে দেশের প্রতিটি ঘরে দলটির অন্তত একজন করে সদস্য তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতৃত্ব

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের السياسة নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 81 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 57 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 55 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views