চট্টগ্রামে নিজেদের ১১টি কারখানার উৎপাদন স্থগিতের এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ প্রতিষ্ঠানটির দাবি, গত দুই বছর ধরে ব্যাংকিং খাতের নানামুখী বিধিনিষেধ ও নীতিগত সিদ্ধান্তের কারণে কাঁচামাল আমদানি ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে তারা কারখানাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে এর ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত প্রায় ৬ হাজার শ্রমিক-কর্মচারীর জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে
এক বিবৃতিতে এস আলম গ্রুপ জানায়, ব্যাংক হিসাবের ওপর কড়াকড়ি এবং লেটার অব ক্রেডিট (এলসি) খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামাল আমদানি বন্ধ হয়ে যায় কারখানাগুলোতে উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছিল তবে সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সংকট সমাধানের কোনো পথ না পেয়ে বাধ্য হয়েই তারা উৎপাদন বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে ১৯৮৫ সালে যাত্রা শুরু করা এই গ্রুপটি বিদ্যুৎ, ব্যাংকিং, চিনি, ভোজ্যতেল, ইস্পাত ও সিমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবসায়িক ইতিহাসে তারা কখনো ব্যাংক ঋণ খেলাপ করেনি এবং সুনাম ও সততার সঙ্গেই কার্যক্রম পরিচালনা করে আসছে তবে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো প্রধানত আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ে উৎপাদন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এ অবস্থায় রাজনীতি থেকে শিল্প ও কর্মসংস্থানকে আলাদা রাখার আহ্বান জানিয়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার অনুরোধ জানিয়েছে গ্রুপটি
বিবৃতিতে আরও বলা হয়, ব্যাংকিং সুবিধা ফের চালু করা এবং আরোপিত কড়াকড়ি তুলে নেওয়া হলে কারখানাগুলো দ্রুতই পুনরায় চালু করা সম্ভব হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা রক্ষার স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিল্পগোষ্ঠীটি সরকারি সহায়তা পেলে দ্রুত উৎপাদনে ফিরে এসে জাতীয় অর্থনীতিতে পুনরায় অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছে এস আলম গ্রুপ
'আই নিউজ বিডি' অ্যাপ
Комментарии 0