কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা ফ্লাইটটি অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে আজ রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
কর্মকর্তারা জানান, বোয়িং ৭৮৭-৯ ড্রিমনাইনার মডেলের বিজি-৩০৬ ফ্লাইটটি প্রয়োজনীয় মেরামত ও কারিগরি নিরাপত্তা পরীক্ষা শেষে শনিবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি রোমে গ্রাউন্ডেড করা হয়েছিল, যার ফলে নির্ধারিত সেবা ব্যাহত হয় এবং যাত্রীরা ইতালির রাজধানীতে আটকা পড়েন
সমস্যা সমাধানের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শনিবার বিজি-৩০৫ ফ্লাইটে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশসহ প্রকৌশলীদের একটি দল রোমে পাঠায় প্রকৌশলীরা সফলভাবে ত্রুটি সারিয়ে তোলার পর উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন করা হয় এবং পুনরায় উড্ডয়নের ছাড়পত্র দেওয়া হয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার রাতে জানান, ক্ষতিগ্রস্ত যাত্রীদের মধ্যে প্রায় ১০০ জনকে রোমের হোটেলে এবং বাকিদের বিমানবন্দর লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়েছিল অসুস্থ, প্রবীণ, নারী ও শিশুদের বিশেষ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধেরও ব্যবস্থা করা হয় রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঢাকা থেকেও সার্বিক সমন্বয় করা হয় বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়ায় যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল
'Eye News BD' app
Comments 0