রোমের ফিওমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি মেরামত শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অন্তত ১৭৪ জন বাংলাদেশী যাত্রী নিয়ে ফ্লাইটটি রোম থেকে ঢাকার পথে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
বিমান সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডার টরন্টো থেকে রোম হয়ে ঢাকাগামী 'বিজি ৩০৬' নম্বর ফ্লাইটটি ২৫৯ জন যাত্রী নিয়ে গত শুক্রবার সকালে পূর্বনির্ধারিত জ্বালানি নেওয়ার (রিফুয়েলিং) জন্য রোমের ফিওমিচিনো বিমানবন্দরে অবতরণ করে সেখানে উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়লে সেটিকে 'এয়ারক্রাফট অন গ্রাউন্ড' (এওজি) ঘোষণা করা হয়
পরবর্তীতে ঢাকা থেকে বিমানের একটি দক্ষ প্রকৌশলী দল প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও যন্ত্রপাতি নিয়ে রোমে পৌঁছায় প্রকৌশলীরা সফলভাবে কারিগরি সমস্যাটির সমাধান করার পর উড়োজাহাজটিকে পুনরায় চলাচলের উপযোগী (সার্ভিসেবল) হিসেবে ঘোষণা করা হয় মেরামত শেষে স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ফ্লাইটটি রোম ত্যাগ করে বাংলাদেশ সময় শনিবার দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে
এর আগে ইতালি বিমানবন্দরে দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন পাসপোর্টধারী সাধারণ যাত্রীরা বিমানের জনসংযোগ বিভাগ জানায়, ফ্লাইটটিতে থাকা কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের পাসপোর্ট বা প্রয়োজনীয় ভিসা থাকা যাত্রীরা ইতালির ইমিগ্রেশন সম্পন্ন করে হোটেলে ওঠার সুযোগ পান তবে ১৭৪ জন বাংলাদেশী পাসপোর্টধারীর ইতালি প্রবেশের ইমিগ্রেশন সুবিধা না থাকায় তারা বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে বাধ্য হন ভিসা জটিলতার কারণে বিমান কর্তৃপক্ষ তাদের জন্য বিমানবন্দরের বাইরে হোটেল কক্ষের ব্যবস্থা করতে পারেনি
Application « Eye News BD »
commentaires 0