টরন্টো থেকে রোম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৩০৬’ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইতালির রোম ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছেন অন্তত ১৭৪ জন বাংলাদেশি যাত্রী গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নির্ধারিত জ্বালানি নেওয়ার বিরতির সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে এর পর থেকে বয়স্ক, নারী ও শিশুসহ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে থেকে চরম দুর্ভোগের শিকার হন
উড়োজাহাজটিতে মোট ২৫৯ জন যাত্রী ছিলেন তাঁদের মধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের পাসপোর্ট ও ভিসা সুবিধা থাকা যাত্রীরা ইতালির ইমিগ্রেশন সম্পন্ন করে হোটেলে থাকার সুযোগ পান তবে ইমিগ্রেশন অনুমতি না থাকায় ১৭৪ জন বাংলাদেশি পাসপোর্টধারীকে বিমানবন্দরের ভেতরেই অবস্থান করতে হয় দীর্ঘ সময় ধরে সঠিক বিশ্রাম, প্রয়োজনীয় ওষুধ এবং শিশুদের জন্য পর্যাপ্ত খাবারের অভাবে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা
পরিস্থিতির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান, ইমিগ্রেশন ছাড়পত্র না মেলায় বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দরের বাইরে কোনো হোটেলে রাখা সম্ভব হয়নি তবে তাঁদেরকে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে রেখে খাবার ও সার্বিক সহায়তা দেওয়া হয়েছে তিনি আরও উল্লেখ করেন, রোম বিমানবন্দরের ভেতরে কোনো হোটেল সুবিধা না থাকায় এ ধরণের জটিলতার সৃষ্টি হয়েছে
এদিকে যান্ত্রিক ত্রুটিতে পড়া 'এস২-এজেওয়াই' উড়োজাহাজটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও প্রকৌশলীদের একটি দল ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা থেকে পাঠানো প্রকৌশলীদের মাধ্যমে দ্রুততম সময়ে মেরামত কাজ শেষ করে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে রোম বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ে রওনা হতে পারলে যাত্রীদের সেখানে অবস্থানকাল দাঁড়াবে প্রায় ৩৯ ঘণ্টা ৪০ মিনিট
App „Eye News BD“
Bemerkungen 0