তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি আবু আশফাকের

দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে ঢাকার দোহারে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ..
Eidok-এ শেয়ার
তৃণমূলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান এমপি আবু আশফাকের
ছবি: সংগৃহীত

দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে ঢাকার দোহারে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
উদ্বোধনী বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের সব কর্মসূচি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।” এ সময় তিনি সমাজের নানা অসঙ্গতি ও অপতৎপরতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল আলম বেপারী, নুরুল ইসলাম বেপারী, মাহাবুবুর রহমান পান্নু ও হাবিবুর রহমান চুন্নু।
এছাড়াও অনুষ্ঠানে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভূঁইয়া, ঢাকা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস খান, দোহার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসনাত খালাসী এবং দোহার উপজেলা জাসাসের সাবেক সভাপতি বজলুর রহমান পপিসহ দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তব্য রাখছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ