‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল… | আই নিউজ বিডি

নীলফামারী

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

 


‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
  ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেণ্ট। আজ শনিবার বেলা ১১টারদিকে নীলফামারী মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেণ্টের আয়োজন করে ‘সকালের সূর্য ক্লাব’ নামের একটি সংগঠন। 
টুর্নামেণ্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়ার্স দল। 
খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। চ্যাম্পিয়ন দলের চারজনের কিকে গোলবারে বল না জড়ালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের পা থেকে আসে একমাত্র জয় সূচক গোলটি। ফাইনাল ওই ম্যাচটি পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। 
তিনি বলেন, ‘সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৪০মিনিটে অমিমাংশিত  শেষ হয়। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও  কোনো দল গোলের মুখ না দেখায় ট্রাইব্রেকারে গড়ায় ফাইনাল ম্যাচটি। টাইবেকারে রানার্স আপ দল একটিও গোল করতে পারেনি। চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলটি করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেন’। 
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে গত ২৪ জুলাই এই টুর্নামেণ্ট শুরু হয়। এতে চারটি দল অংশ নেয়’।
রানার্স আপ দলের অধিনায়ক ফারুক হোসেন জানান, প্রথমবারের মত এই টুর্নামেণ্ট শুরু হয়েছে। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে বড় আয়োজনের। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের জেষ্ঠ ব্যবস্থাপক আরিফ করিম, নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাব প্রমুখ।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Районные новости খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 1 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Районные новости ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 10 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Районные новости ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 28 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Районные новости সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 30 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 63 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 33 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 61 Views