‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল… | আই নিউজ বিডি

নীলফামারী

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

 


‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
  ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেণ্ট। আজ শনিবার বেলা ১১টারদিকে নীলফামারী মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেণ্টের আয়োজন করে ‘সকালের সূর্য ক্লাব’ নামের একটি সংগঠন। 
টুর্নামেণ্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়ার্স দল। 
খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। চ্যাম্পিয়ন দলের চারজনের কিকে গোলবারে বল না জড়ালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের পা থেকে আসে একমাত্র জয় সূচক গোলটি। ফাইনাল ওই ম্যাচটি পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। 
তিনি বলেন, ‘সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৪০মিনিটে অমিমাংশিত  শেষ হয়। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও  কোনো দল গোলের মুখ না দেখায় ট্রাইব্রেকারে গড়ায় ফাইনাল ম্যাচটি। টাইবেকারে রানার্স আপ দল একটিও গোল করতে পারেনি। চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলটি করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেন’। 
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে গত ২৪ জুলাই এই টুর্নামেণ্ট শুরু হয়। এতে চারটি দল অংশ নেয়’।
রানার্স আপ দলের অধিনায়ক ফারুক হোসেন জানান, প্রথমবারের মত এই টুর্নামেণ্ট শুরু হয়েছে। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে বড় আয়োজনের। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের জেষ্ঠ ব্যবস্থাপক আরিফ করিম, নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাব প্রমুখ।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি اخبار منطقه রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 18 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি اخبار منطقه খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 52 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু اخبار منطقه রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 37 Views সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী اخبار منطقه সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 45 Views মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী اخبار منطقه মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 33 Views কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত اخبار منطقه কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 28 Views ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ اخبار منطقه ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 25 Views