‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল… | আই নিউজ বিডি

নীলফামারী

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

 


‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
  ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেণ্ট। আজ শনিবার বেলা ১১টারদিকে নীলফামারী মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেণ্টের আয়োজন করে ‘সকালের সূর্য ক্লাব’ নামের একটি সংগঠন। 
টুর্নামেণ্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়ার্স দল। 
খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। চ্যাম্পিয়ন দলের চারজনের কিকে গোলবারে বল না জড়ালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের পা থেকে আসে একমাত্র জয় সূচক গোলটি। ফাইনাল ওই ম্যাচটি পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। 
তিনি বলেন, ‘সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৪০মিনিটে অমিমাংশিত  শেষ হয়। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও  কোনো দল গোলের মুখ না দেখায় ট্রাইব্রেকারে গড়ায় ফাইনাল ম্যাচটি। টাইবেকারে রানার্স আপ দল একটিও গোল করতে পারেনি। চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলটি করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেন’। 
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে গত ২৪ জুলাই এই টুর্নামেণ্ট শুরু হয়। এতে চারটি দল অংশ নেয়’।
রানার্স আপ দলের অধিনায়ক ফারুক হোসেন জানান, প্রথমবারের মত এই টুর্নামেণ্ট শুরু হয়েছে। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে বড় আয়োজনের। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের জেষ্ঠ ব্যবস্থাপক আরিফ করিম, নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাব প্রমুখ।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 9 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 24 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 47 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views