‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল… | আই নিউজ বিডি

নীলফামারী

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত

‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

 


‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’
নীলফামারীতে সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্ট অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি
  ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে অনুষ্ঠিত হয়েছে সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেণ্ট। আজ শনিবার বেলা ১১টারদিকে নীলফামারী মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেণ্টের আয়োজন করে ‘সকালের সূর্য ক্লাব’ নামের একটি সংগঠন। 
টুর্নামেণ্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়ার্স দল। 
খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। চ্যাম্পিয়ন দলের চারজনের কিকে গোলবারে বল না জড়ালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেনের পা থেকে আসে একমাত্র জয় সূচক গোলটি। ফাইনাল ওই ম্যাচটি পরিচালনা করেন রেফারি কৃষ্ণ চন্দ্র। 
তিনি বলেন, ‘সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৪০মিনিটে অমিমাংশিত  শেষ হয়। পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ১০ মিনিটেও  কোনো দল গোলের মুখ না দেখায় ট্রাইব্রেকারে গড়ায় ফাইনাল ম্যাচটি। টাইবেকারে রানার্স আপ দল একটিও গোল করতে পারেনি। চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলটি করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার রিশাদ হোসেন’। 
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ভূবন মোহন তরফদার বলেন, ‘খেলা হোক আনন্দের, জয় হোক বন্ধুত্বের’ শ্লোগানে গত ২৪ জুলাই এই টুর্নামেণ্ট শুরু হয়। এতে চারটি দল অংশ নেয়’।
রানার্স আপ দলের অধিনায়ক ফারুক হোসেন জানান, প্রথমবারের মত এই টুর্নামেণ্ট শুরু হয়েছে। আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে বড় আয়োজনের। 
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  নুর আলম, উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের জেষ্ঠ ব্যবস্থাপক আরিফ করিম, নীলফামারী ফুটবল একাডেমির কোচ আব্দুল ওয়াহাব প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ