আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১
আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১
ছবি: সংগৃহীত
আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১

আলীকদমে বাস দুর্ঘটনা: হেলপার নিহত, আহত ১১

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাসের হেলপার নিহত এবং অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় একটি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে আলীকদমের উদ্দেশে আসা বাসটি তারাবুনিয়া এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ১১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাসের হেলপার হোসাইন (৩৫)। নিহত হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচপাড়ার সাহাবুদ্দিনের ছেলে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, "চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator