নরসিংদীতে ঝটিকা মিছিলের অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার | আই নিউজ বিডি

নরসিংদী

নরসিংদীতে ঝটিকা মিছিলের অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

****
Eidok-এ শেয়ার
নরসিংদীতে ঝটিকা মিছিলের অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং শহর ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভা চত্বর থেকে একদল নেতাকর্মী হঠাৎ মিছিল বের করেন। বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি সেবাসংঘের মোড় পর্যন্ত গিয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল-মামুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলার চেষ্টা ও অনাকাঙ্ক্ষিত মিছিলের ঘটনায় তথ্য সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা אַחֵר ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 124 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা אַחֵר বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 64 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ אַחֵר ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ אַחֵר ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 129 Views শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল אַחֵר শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 101 Views মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা אַחֵר মুকসুদপুরে এমপি’র গাড়িবহরের দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত: প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা 80 Views বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত אַחֵר বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত 89 Views