গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ | আই নিউজ বিডি

গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বেইমানির অভিযোগ এনেছেন। ঝিনাইদহে তিনি বলেন, শফিকুর রহমান মুখোশধারী এবং আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেইমানি করেছেন।..
Eidokでシェア
গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ
写真:提供

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সঙ্গে "প্রথম বেইমানি" করার অভিযোগ এনেছেন শনিবার (৮ আগস্ট) ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন

রাশেদ খাঁন তার মন্তব্যে বলেন, ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানলেও গণঅভ্যুত্থানের পরই তার "মুখোশ" উন্মোচিত হয়েছে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমেই ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের বিরুদ্ধে আরও অভিযোগ এনে তিনি বলেন, ক্ষমতায় আসার জন্য তারা এমন কোনো অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকি নেই যা করেনি এমনকি নির্বাচনের আগে জামায়াতে ইসলামী "জান্নাতের টিকিট" বিক্রি করেছে বলেও তিনি মন্তব্য করেন

এ সময় রাশেদ খাঁন দেশের ইতিবাচক পরিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি দৃঢ়ভাবে বলেন, "এ দেশের যা কিছু ইতিবাচক পরিবর্তন, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে ঠিক একইভাবে আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে"

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত সঠিক পথেই ছিলেন তবে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দেওয়ার পর থেকেই তিনি বিপথগামী হয়েছেন এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

コメント 0

コメントがありません

関連記事

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 政治 (せいじ) নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 13 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 政治 (せいじ) নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 54 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 政治 (せいじ) পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 37 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 政治 (せいじ) টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 55 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 政治 (せいじ) গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 政治 (せいじ) গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 80 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 政治 (せいじ) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 61 Views