গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ | আই নিউজ বিডি

গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বেইমানির অভিযোগ এনেছেন। ঝিনাইদহে তিনি বলেন, শফিকুর রহমান মুখোশধারী এবং আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেইমানি করেছেন।..
Eidok-এ শেয়ার
গণঅভ্যুত্থানে জামায়াত আমিরের বেইমানি: রাশেদ খানের বিস্ফোরক অভিযোগ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সঙ্গে "প্রথম বেইমানি" করার অভিযোগ এনেছেন শনিবার (৮ আগস্ট) ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন

রাশেদ খাঁন তার মন্তব্যে বলেন, ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানলেও গণঅভ্যুত্থানের পরই তার "মুখোশ" উন্মোচিত হয়েছে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমেই ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের বিরুদ্ধে আরও অভিযোগ এনে তিনি বলেন, ক্ষমতায় আসার জন্য তারা এমন কোনো অন্যায়, অপরাধ, মিথ্যাচার ও মুনাফেকি নেই যা করেনি এমনকি নির্বাচনের আগে জামায়াতে ইসলামী "জান্নাতের টিকিট" বিক্রি করেছে বলেও তিনি মন্তব্য করেন

এ সময় রাশেদ খাঁন দেশের ইতিবাচক পরিবর্তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি দৃঢ়ভাবে বলেন, "এ দেশের যা কিছু ইতিবাচক পরিবর্তন, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে ঠিক একইভাবে আগামীর বাংলাদেশের পরিবর্তন হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে"

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত সঠিক পথেই ছিলেন তবে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দেওয়ার পর থেকেই তিনি বিপথগামী হয়েছেন এ সময় তার সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politik আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 51 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politik কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 62 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politik যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 93 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politik কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 101 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politik ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 106 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politik গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 113 Views নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের Politik নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার উদ্যোগের আশ্বাস স্পিকারের 57 Views