বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।..

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৭ নম্বর চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫) এবং দাশগ্রাম মেছভাটাপাড়া গ্রামের মো. রহিম মণ্ডলের ছেলে মো. রাসেল মণ্ডল (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার পুলিশের একটি দল রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আজ তারিখ

Aucun commentaire trouvé


News Card Generator