পশ্চিম তীরে অভিযানে ৬০ ফিলিস্তিনি গ্রেপ্তার, আহত অন্তত ১৬

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রে..
Eidok پر شیئر
পশ্চিম তীরে অভিযানে ৬০ ফিলিস্তিনি গ্রেপ্তার, আহত অন্তত ১৬
تصویر: ماخوذ

অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংস্থাটির দাবি, অভিযানের সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং হাত-পা বেঁধে নির্যাতন করেছে। পাশাপাশি বহু বাসিন্দাকে জোরপূর্বক ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং বসতবাড়ি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত দুই দিনে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

চলমান এই অভিযানে পশ্চিম তীরের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে বিভিন্ন ফিলিস্তিনি সংস্থা দাবি করেছে।

সূত্র: আলজাজিরা

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী دیگر বিজয়নগরে জমি দখল ও নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসী 85 Views বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা دیگر বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন: ১০ দেশের বিশেষজ্ঞের অংশগ্রহণে নতুন কর্মপরিকল্পনার প্রত্যাশা 64 Views শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ دیگر শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ১১ম প্রয়াণ বার্ষিকী আজ 124 Views ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ دیگر ছেলের বিরুদ্ধে  বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও পিটিয়ে হাত ভাঙার অভিযোগ 149 Views ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত دیگر ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা: সাহিত্য ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত 122 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন دیگر ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ট্রাক দুর্ঘটনা: অনিয়ন্ত্রিত যান চলাচল ও সরু সড়কের ঝুঁকিতে জনজীবন 117 Views আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা دیگر আওয়ামী লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনের ইঙ্গিত প্রতিমন্ত্রীর: জুলাই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশের রূপরেখা 66 Views