অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়া শরণার্থী শিবিরে চলমান অভিযানের দ্বিতীয় দিনে ৬০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের শিকার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সংস্থাটির দাবি, অভিযানের সময় ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং হাত-পা বেঁধে নির্যাতন করেছে। পাশাপাশি বহু বাসিন্দাকে জোরপূর্বক ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং বসতবাড়ি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত দুই দিনে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ১৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
চলমান এই অভিযানে পশ্চিম তীরের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে বিভিন্ন ফিলিস্তিনি সংস্থা দাবি করেছে।
সূত্র: আলজাজিরা
Application « Eye News BD »
commentaires 0