সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে

ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।..
Eidok'ta paylaş
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
Fotoğraf: derleme

 

ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনিরুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন দলের ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার। মোমিন মেহেদী ও শান্তা ফারজানার নামে একাধিক ওকালতনামা থাকায় তাদের জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। অপর চার আসামির পক্ষে আইনজীবী জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।

আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, শান্তা ফারজানাকে কেন্দ্র করে একটি ঘটনার প্রতিবাদে মানববন্ধন চলাকালে তাদের ওপর হামলা হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা হামলার শিকার হন। তার দাবি, মামলার চার আসামির কেউই সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে, আসামিরা বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন এবং সংঘর্ষের ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলায় বাদী বাবুল সরদার ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা দেড় ঘণ্টার বেশি সময় ব্যাহত হয়। পরে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ৬ জনকে শাহবাগ থানায় নেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা Diğer পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 93 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ Diğer দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 35 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক Diğer গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 111 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ Diğer সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 108 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ Diğer গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 Views পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির Diğer পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 Views বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত Diğer বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 Views