মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মাধবপুরে ১৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ ওসমান গনি (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) তাকে হবিগঞ্জ জেলা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মাধবপুর থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গারবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওসমান গনির কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওসমান গনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ওসমান গনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

没有找到评论


News Card Generator