৩ ঘন্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের পর চিকিৎসা নিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নতুন ধারা বাংলাদেশের (এনডিবি) ছয় নেতা। পরে মঙ্গলবার রাতে..
مشاركة على Eidok
৩ ঘন্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে
الصورة: مجمّعة

 

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের পর চিকিৎসা নিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নতুন ধারা বাংলাদেশের (এনডিবি) ছয় নেতা। পরে মঙ্গলবার রাতে শাহবাগ থানা পুলিশ তাদের কড়া নিরাপত্তায় উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ হেফাজতে নেওয়া নেতারা হলেন—দলের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন আহত ছয় নেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)-এর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে আহতরা চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে গেলে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে ব্যাহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।

নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার পর হাসপাতালে গিয়েও তাদের ওপর পুনরায় হামলা চালানো হয়, ফলে তারা চিকিৎসা নিতে পারেননি।

অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াশ দাবি করেন, নতুন ধারা বাংলাদেশের নেতা-কর্মীরাই প্রথমে তাদের ওপর হামলা চালান। তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলন ও ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করতেই সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, জুলাই আন্দোলন এবং শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন।

তবে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলমান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা آخر পোশাক শ্রমিকদের মজুরি আন্দোলন ও ট্রেড ইউনিয়ন নেত্রীকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা 93 Views দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ آخر দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ 35 Views গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক آخر গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাসভবনে তাণ্ডব: আইনশৃঙ্খলার চরম অবনতিতে জনমনে আতঙ্ক 111 Views সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ آخر সুপ্রিম কোর্ট আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নের গ্রেফতারের দাবিতে উত্তাল জাতীয় সংসদ 108 Views গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ آخر গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগ: সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৫ 67 Views পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির آخر পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, একজনের বিরুদ্ধে ১০ মামলার নজির 89 Views বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত آخر বোয়ালমারীতে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 52 Views