বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ আগস্ট, ২০২৬, মঙ্গলবার বিকেলে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রয়াত নেতা আব্দুল মান্নান ভাই ছিলেন দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও আমাদের রাজনৈতিক অভিভাবক। বিএনপি ও এ দেশের গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো নীতি ও আদর্শ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।"
কৈলাইলের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসার আলেম-ওলামাদের পরিচালনায় মাহফিলে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
নবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0