নবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ..
Bagikan di Eidok
নবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
Foto: dikumpulkan

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ আগস্ট, ২০২৬, মঙ্গলবার  বিকেলে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রয়াত নেতা আব্দুল মান্নান ভাই ছিলেন দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও আমাদের রাজনৈতিক অভিভাবক। বিএনপি ও এ দেশের গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো নীতি ও আদর্শ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।"
কৈলাইলের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসার আলেম-ওলামাদের পরিচালনায় মাহফিলে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Lainnya নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 52 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 89 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views