হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বসতঘর থেকে আরাফাত (৮) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরাফাতের বাবা-মা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বেড়াতে যান। পরিবারের দাবি, তাকে সঙ্গে না নেওয়ায় সে মন খারাপ করেছিল। পরে দুপুরে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নিহত আরাফাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে রতনপুর বাজার সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান,শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”