নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান… | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলঅ পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি কয়েকটি মামলার আসামী হয়ে কারাগারে রয়েছেন। মায়ের মৃত্যুসে পেরোলে মুক্তি পেয়ে জানা..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ
ছবি: সংগৃহীত

নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায়
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। পুলিশের কঠোর নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ কবরস্থানে মায়ের জানাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগাস্ট পরবর্তী হত্যা, ভাঙচুরসহ কয়েকটি মামলায় পলাতক ছিলেন তিনি। গত বছরের ৭ সেপ্টেম্বর রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হন ওই যুবলীগ নেতা। এর পর থেকে তিনি রংপুর কারাগারে আছেন। 
সাহিদ মাহমুদের মা রওশন আরা বেগম (৯০) গত সোমবার বেলা ৩টার দিকে রংপুরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি----------রাজেউন)। মঙ্গলবার বাদ জোহর নীলফামারী ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্কিট হাউজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় তাঁর। 
ওই দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্যও দেন সাহিদ মাহমুদ। অনুষ্ঠনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অংশ নিতে দেখা যায়।
মরহুমা রওশন আরা বেগম জেলা শহরের থানাপাড়া মহল্লার মরহুম আজিম উদ্দিন আহমেদের সহধর্মীনী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
রওশন আরা বেগম একজন রত্নগর্ভা মা ছিলেন
রওশন আরা বেগমের বড় মেয়ে লায়লা আরজু মান্দ বানু নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ, অপর মেয়ে খালেদা বেগম খুলনার একটি বেসরকারি কলেজ শিক্ষক হিসেবে অবসরে গেছেন।
ছেলেদের মধ্যে বড় ছেলে মরহুম রবিউল আলম একজন চিকিৎসক ছিলেন। দ্বিতীয় ছেলে রেজাউল আলম বিশিষ্ঠ চর্ম রোগ বিশেষঞ্জ চিকিৎসক এবং রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের অধাপক, তৃতীয় ছেলে ড. রুস্তম আহমেদ রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক, ৪র্থ ছেলে সাহিদ মাহমুদ রাজনীতির পাশাপাশি একটি হিমাগারের চেয়ারম্যান। ছোট ছেলে তারিক মাহমুদ ঢাকার একটি বিদ্যুৎ কম্পানীর কর্মকর্তা।

 

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-دادگاه তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 60 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-دادگاه নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 47 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-دادگاه আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 65 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-دادگاه খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 65 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-دادگاه শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 33 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-دادگاه ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-دادگاه প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 53 Views