নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান… | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ

নীলফামারী সদর উপজেলঅ পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ। তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি কয়েকটি মামলার আসামী হয়ে কারাগারে রয়েছেন। মায়ের মৃত্যুসে পেরোলে মুক্তি পেয়ে জানা..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ
ছবি: সংগৃহীত

নীলফামারীতে প্যারোলে মায়ের জানাজায়
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ
নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদ মাহমুদ প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। পুলিশের কঠোর নিরাপত্তায় মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ কবরস্থানে মায়ের জানাজা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগাস্ট পরবর্তী হত্যা, ভাঙচুরসহ কয়েকটি মামলায় পলাতক ছিলেন তিনি। গত বছরের ৭ সেপ্টেম্বর রংপুর নগরীর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার হন ওই যুবলীগ নেতা। এর পর থেকে তিনি রংপুর কারাগারে আছেন। 
সাহিদ মাহমুদের মা রওশন আরা বেগম (৯০) গত সোমবার বেলা ৩টার দিকে রংপুরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি----------রাজেউন)। মঙ্গলবার বাদ জোহর নীলফামারী ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্কিট হাউজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় তাঁর। 
ওই দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্যও দেন সাহিদ মাহমুদ। অনুষ্ঠনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অংশ নিতে দেখা যায়।
মরহুমা রওশন আরা বেগম জেলা শহরের থানাপাড়া মহল্লার মরহুম আজিম উদ্দিন আহমেদের সহধর্মীনী ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
রওশন আরা বেগম একজন রত্নগর্ভা মা ছিলেন
রওশন আরা বেগমের বড় মেয়ে লায়লা আরজু মান্দ বানু নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ, অপর মেয়ে খালেদা বেগম খুলনার একটি বেসরকারি কলেজ শিক্ষক হিসেবে অবসরে গেছেন।
ছেলেদের মধ্যে বড় ছেলে মরহুম রবিউল আলম একজন চিকিৎসক ছিলেন। দ্বিতীয় ছেলে রেজাউল আলম বিশিষ্ঠ চর্ম রোগ বিশেষঞ্জ চিকিৎসক এবং রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের অধাপক, তৃতীয় ছেলে ড. রুস্তম আহমেদ রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক, ৪র্থ ছেলে সাহিদ মাহমুদ রাজনীতির পাশাপাশি একটি হিমাগারের চেয়ারম্যান। ছোট ছেলে তারিক মাহমুদ ঢাকার একটি বিদ্যুৎ কম্পানীর কর্মকর্তা।

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ القانون-المحكمة প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 34 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত القانون-المحكمة ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 41 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি القانون-المحكمة তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 37 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট القانون-المحكمة বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 49 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় القانون-المحكمة এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 72 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি القانون-المحكمة কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 66 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ القانون-المحكمة দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 102 Views