ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১ | আই নিউজ বিডি

ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১

বগুড়া: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে প..
Eidok-এ শেয়ার
ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র নিহত, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

 

বগুড়া: বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে জামিল শেখ (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত জামিল শেখ শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে জামিল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় শাকিল আহমেদ তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন জানান, নিহতের বাবা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। সোমবার রাতেই প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব বাংলাদেশ ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 57 ভিউ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 53 ভিউ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় বাংলাদেশ লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 35 ভিউ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ বাংলাদেশ হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 44 ভিউ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন বাংলাদেশ হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 36 ভিউ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ বাংলাদেশ দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: চট্টগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির তীব্র বিক্ষোভ 44 ভিউ জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 40 ভিউ